ইসির ওয়েবসাইট হ্যাক, পরে মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট প্রায় ১২ ঘণ্টা হ্যাকারের দখলে থাকার পর মুক্ত হয়েছে। গত সোমবার রাত থেকে গতকাল মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত সাইটটির হোম পেজ হ্যাকারদের দখলে ছিল। কমিশন সচিবালয়ের সচিব সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কমিশন সচিবালয়ের কর্মকর্তারা সকালে বিষয়টি জানতে পারেন। এরপর দুই ঘণ্টার মধ্যে সাইটটি মুক্ত করা হয়। কর্মকর্তাদের ধারণা, সোমবার রাত ১১টার আগে বা পরে সাইটটি (www.ec.org.bd) হ্যাক হয়ে থাকতে পারে। এর আগে গত মে মাসে এবং ২০১৪ সালের জুনে কমিশনের সাইটটি হ্যাক হয়েছিল। গতকাল কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করলে হোম পেজে কালো প্রচ্ছদে কসোভো লিবারেশন আর্মির নাম ভেসে ওঠে। তাতে লিবারেশন আর্মির প্রতিষ্ঠাতা আদেম জাশারির ছবি ও তাঁর সম্পর্কে তথ্য দেওয়া ছিল।
নিজস্ব প্রতিবেদক