ইসির চিঠি এখনো পায়নি আ.লীগ বিএনপি ও জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রসংগঠনগুলোর সঙ্গে মূল দলের সম্পর্কের ব্যাখ্যা চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) পাঠানো চিঠি এখনো আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর কাছে পৌঁছায়নি। যোগাযোগ করা হলে দল তিনটির শীর্ষপর্যায়ের নেতারা গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ইসির চিঠি পাঠানোর কথা তাঁরা সংবাদপত্র পড়ে জেনেছেন। তবে কোনো চিঠি এখন পর্যন্ত তাঁদের কাছে পৌঁছায়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, গত বৃহস্পতিবার আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক বা মহাসচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি গতকাল পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো চিঠি পাননি। বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদও ইসির চিঠি পাননি বলে জানান।