ইসির তথ্যভান্ডার ব্যবহার করছে রাজস্ব বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় রাজস্ব বোর্ড গতকাল সোমবার থেকে নির্বাচন কমিশনের ভোটার ডেটাবেইস (তথ্যভান্ডার) ব্যবহার শুরু করেছে। গতকাল নির্বাচন কমিশন থেকে এসব তথ্য জানানো হয়।

ভোটার ডেটাবেইস ব্যবহারের জন্য গত বছরের ২৫ জানুয়ারি নির্বাচন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে রাজস্ব বোর্ড ডেটাবেইসে সংরক্ষিত নয় কোটি ২২ লাখ ভোটারের পরিচয়পত্রের বৈধতা, পরিচয়পত্রধারীর নাম, ঠিকানা, জন্মতারিখ, পিতা ও মাতার নাম ইত্যাদি তথ্য জানতে পারবে।