ইসির বৈঠকে করণীয় নিয়ে সিদ্ধান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনসংক্রান্ত আদালতের রায়ের বিষয়ে করণীয় নির্ধারণে গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ সাংবাদিকদের জানান, হাইকোর্টের রায় পর্যবেক্ষণ করে কমিশন আবারও বৈঠক করবে।এই নির্বাচন স্থগিতসংক্রান্ত আদালতের রায় পাওয়ার পর গতকাল কমিশন স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান এবং নির্বাচন কমিশনের আইনজীবী শাহ্দীন মালিকের সঙ্গে বৈঠক করে। সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ ও নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক এবং কমিশন সচিবালয়ের আইন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গতকাল বৈঠক শেষে সিইসি বলেন, হাইকোর্টের রায় নিয়ে আলোচনা হয়েছে। এ ক্ষেত্রে কমিশন রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে কি না, সে বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশনের আইনি পরামর্শক রায়টি পর্যালোচনা করে তাঁর মতামত জানাবেন। তার ওপর ভিত্তি করে দুই-চার দিন পর কমিশন আবারও বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। যে সিদ্ধান্ত নিলে দ্রুত ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন সম্ভব হবে, কমিশন সেই সিদ্ধান্তই নেবে।