ইস্কনের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্দিরের পুরোহিত, গির্জার যাজক, মসজিদের ইমাম, প্যাগোডার ভিক্ষুসহ সব ধর্মীয় ব্যক্তির হত্যাকাণ্ডের বিচার দাবি করেছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইস্কন)। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবে ইস্কন আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। ইস্কনের বিভাগীয় সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর উপস্থাপন করা লিখিত বক্তব্যে সব হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি ছয়টি দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে রথযাত্রা উপলক্ষে এক দিনের সরকারি ছুটি, মঠ-মন্দিরের স্থায়ী নিরাপত্তা, সংখ্যালঘু নির্যাতন ও সম্পত্তি জবরদখল বন্ধ করা। রথযাত্রা উপলক্ষে ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।