ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে শীতকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন ১২টি বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির সাড়ে সাত শতাধিক শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।
বিবিএ বিভাগের অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি। সেখানে সভাপতিত্ব করেন বিবিএ বিভাগের চেয়ারপারসন ড. অনুপ চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান। বক্তারা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি দেশ ও মানুষের প্রতি ভালোবাসার মানবিক গুণ তৈরি করে নিজেকে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের আহ্বান জানান। বিজ্ঞপ্তি।