প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা বা তাঁদের প্রতিনিধিদের অংশগ্রহণে এক সেমিনার সম্প্রতি রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ। রাজধানীর আফতাবনগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সাধারণ বিমা করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব উদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আহমদ শফি। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিজ্ঞপ্তি।