ইস্ট ওয়েস্টের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় গত শুক্রবার বিকেলে রাজধানীর আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে বিভিন্ন আয়োজনে তাদের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, ট্রাস্টি বোর্ডের সদস্য এম এম মুমিন, সাইদুর রহমান লস্কর, নওশাদ শামসুল আরেফিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান। ১৯৯৬ সালের সেপ্টেম্বর মাসে এ বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩৫০ জনের অধিক শিক্ষক এবং প্রায় ১০ হাজার শিক্ষার্থী রয়েছেন। বিজ্ঞপ্তি।