
সমাজ পরিবর্তনের মতো কাজে তরুণদের দক্ষতা বাড়াতে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় ও সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যালায়েন্সের মধ্যে সম্প্রতি চুক্তি সই হয়েছে। নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত একাডেমিক ভবনে চুক্তি সইয়ের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় দুই প্রতিষ্ঠান থেকে উপস্থিত ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান ও ইয়ুথ অ্যালায়েন্স সংগঠনের প্রতিষ্ঠাতা সজীব এম খায়রুল ইসলাম।
অন্যদের মধ্যে অংশ নেন ইস্ট ডেল্টার উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান, ট্রেজারার সিদ্দিক আহমেদ চৌধুরী, ইয়ুথ অ্যালায়েন্সের হেড অব আইডিয়েশন ওয়াহিদ হোসাইন, বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল বিজনেস চ্যাম্পিয়ন তানজিদা আফরিন প্রমুখ। চুক্তি সই অনুষ্ঠানে বেশ কিছু সিদ্ধান্তের কথা জানানো হয়, যার মধ্যে রয়েছে দেশে ও বিদেশে অনুষ্ঠিতব্য সোশ্যাল বিজনেসের সামিট অনুষ্ঠানে অংশ গ্রহণের সুযোগ, ড. ইউনূসসহ বিশ্বের সোশ্যাল বিজনেসের বড় প্রবক্তাদের সঙ্গে কাজ করার সুবিধা প্রদানসহ একাধিক বিষয়। বিজ্ঞপ্তি।
সালাহ উদ্দিনকে