ইস্টার সানডে পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারা বিশ্বের মতো বাংলাদেশেও খ্রিষ্টান সম্প্রদায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল রোববার শুভ ইস্টার সানডে পালন করেছে। এ উপলক্ষে রাজধানীসহ দেশের গির্জাগুলোতে প্রার্থনা অনুষ্ঠিত হয়। রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ভোর ছয়টায় অনুষ্ঠিত হয় বিশেষ সর্বজনীন সূর্যোদয় উপাসনা। সেখানে প্রার্থনা ছাড়াও ছিল সংগীত ও নৃত্যানুষ্ঠান।ইস্টার সানডের সব আয়োজনে বিশ্বশান্তির জন্য প্রার্থনা করা হয়। গির্জাগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। দিবসটি উপলক্ষে খ্রিষ্টান পরিবারে দই, চিঁড়া, মুড়ি, খই, দুধ ও কলার সমন্বয়ে প্রচলিত খাবার পরিবেশন করা হয়।