ইস্টার সানডে পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার খ্রিষ্টধর্মে বিশ্বাসীদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হয়েছে। খ্রিষ্টানরা বিশ্বাস করেন, এই দিনে যিশু খ্রিষ্টের পুনরুত্থান হয়েছিল। তাই দিনটি তাঁরা গৌরবময় দিন হিসেবে পালন করেন।পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি পালিত হয়। রাজধানীর প্রধান প্রধান গির্জা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের গির্জায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এ ছাড়া বিভিন্ন কর্মসূচিও পালন করেন খ্রিষ্টধর্মের অনুসারীরা। ইস্টার সানডে উপলক্ষে গতকাল শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ছিল।