ইস্টার সানডে পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্রিষ্টধর্মাবলম্বীদের পবিত্র উৎসব ইস্টার সানডে গতকাল রোববার পালিত হয়েছে। এদিন খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্টের পুনরুত্থান হয়েছিল বলে খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। দিনটি উপলক্ষে গির্জাগুলোতে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। গতকাল সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সূর্যোদয় উপাসনার আয়োজন করা হয়। সূর্যোদয়ের আগেই খ্রিষ্ট ভক্তরা সেখানে আসতে শুরু করেন। প্রার্থনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার শুরু হয়। এরপর পবিত্র বাইবেল থেকে পাঠ, পুনরুত্থান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা ও ধর্মীয় সংগীত পরিবেশিত হয়। বাইবেল থেকে পাঠ করেন পালক জারকাব রত্ন। এখানে দেশ ও জাতির জন্য প্রার্থনা পরিচালনা করেন রেভারেন্ড আসা এম কেইন।