ইস্টার সানডে সরকারি ছুটির দিন ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইস্টার সানডে’ সরকারি ছুটির দিন ঘোষণাসহ ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি ও সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন দ্রুত এসব দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, এ দেশের খ্রিষ্টান সম্প্রদায় দেশপ্রেমিক হিসেবে দেশ গড়ার সংগ্রামে নিয়োজিত রয়েছে। তাদের মধ্যে কোনো দেশবিরোধী ও রাজাকার নেই।গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলন ও চতুর্থ কাউন্সিল অধিবেশনে সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন-কবুতর উড়িয়ে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।