ইস্টার্ন ইউনিভার্সিটিতে জাতীয় বাজেট নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে ২১ জুন অনুষ্ঠিত হয় ‘শিক্ষার্থীদের জাতীয় বাজেট ২০১৭-১৮ ভাবনা’ শীর্ষক মুক্ত আলোচনা। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। বিশেষ অতিথি ছিলেন আলিফ গ্রুপের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী এবং রেজিস্ট্রার আবুল বাশার খান। অনুষ্ঠানে রিসোর্স পারসন ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মুহাম্মদ সিদ্দীক হোসাইন। বিজ্ঞপ্তি