ইস্টার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) ‘ফল ২০১৬’ সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের নবীনবরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দুটি পর্বে অনুষ্ঠিত হয় স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের নবীনবরণ। স্নাতকোত্তর পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ এবং স্নাতক পর্বে আলিফ গ্রুপের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুর রব। বিজ্ঞপ্তি।