প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী সামার সেমিস্টার অ্যাডমিশন ওপেন হাউস (ভর্তি মেলা) গতকাল সোমবার শেষ হয়েছে। মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য আবদুর রব, সহ-উপাচার্য আবদুল হান্নান চৌধুরী, ট্রেজারার মোহাম্মদ সিদ্দিক হোসাইন। সামার সেমিস্টারে ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে চারটি অনুষদের অধীনে ১১টি প্রোগ্রাম চলবে। বিজ্ঞপ্তি