ইস্টার্ন ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ইউনিভার্সিটিতে গতকাল বুধবার থেকে তিন দিনব্যাপী ‘স্প্রিং সেমিস্টার, ২০১৭’-এর ভর্তি মেলা শুরু হয়েছে৷ ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় প্লাজায় প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য ভর্তি ফির ওপর ৩০ শতাংশ, মেধাভিত্তিক টিউশন ফির ওপর ১০-১০০ শতাংশ ছাড় ও তাৎক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার রয়েছে। গতকাল এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ আলী আজ্জম। এ সময় উপাচার্য আবদুর রব, সহ-উপাচার্য আবদুল হান্নান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন৷ স্প্রিং সেমিস্টারের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে চারটি অনুষদের অধীনে ১১টি প্রোগ্রাম চলবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ ইস্টার্ন ইউনিভার্সিটি (বাড়ি নং # ২৬, রোড নং # ৫, ধানমন্ডি, ঢাকা)। হেল্প লাইন: ০১৭৪১-৩০০০০২ ফোন: ৯৬৭১৯১২, ৯৬৭১৯২৫৷ বিজ্ঞপ্তি