প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) আয়োজনে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘বিজনেস চ্যালেঞ্জ ২০১৬’ প্রোগ্রাম। পাঠ্যবইয়ের পাশাপাশি সাধারণ জ্ঞানে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ানোই ছিল এ প্রতিযোগিতার উদ্দেশ্য। দেশের বিভিন্ন কলেজের ১০০টি দলে ৩০০ শিক্ষার্থী এতে অংশ নেন। এমসিকিউ ও তাৎক্ষণিক উত্তর দেওয়াসহ চারটি পর্বে এটি অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। উপাচার্য অধ্যাপক আবদুর ররের সভাপতিত্বে অনুষ্ঠানে আলিফ গ্রুপের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, সহ-উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ট্রেজারার মুহাম্মদ সিদ্দিক হোসাইন, প্রতিযোগিতার আয়োজক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক শরীফ নুরুল আহকাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।