ইস্টার্ন ইউনিভার্সিটির ওপেন হাউস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল সেমিস্টার অ্যাডমিশন ওপেন হাউস। ধানমন্ডির বিশ্ববিদ্যালয় প্লাজায় গত সোমবার শুরু হওয়া মেলা প্রতিদিন সকাল ৯টায় শুরু হয়ে চলছে বিকেল ৫টা পর্যন্ত। মেলায় ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য ভর্তি ফির ওপর ৫০ শতাংশ, টিউশন ফির ওপর ১০ শতাংশসহ তাৎক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার থাকছে। ফল সেমিস্টারের ব্যাচেলর ও মাস্টার্স পর্যায়ে চারটি অনুষদের অধীনে ১১টি প্রোগ্রাম চলবে। মেলা চলার সময় প্রতিদিন বেলা ২টায় ব্যাচেলর প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। গত সোমবার মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আলী আজম। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি