ইস্টার্ন ইউনিভার্সিটির কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইস্টার্ন ইউনিভার্সিটিতে (ইইউ) সম্প্রতি অনুষ্ঠিত হলো ২০১৬ সালের এইচএসসিতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। ইইউ জনসংযোগ অফিস এবং ভর্তি অফিসের যৌথ আয়োজনে সারা দেশ থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রব, উপ-উপাচার্য আবদুল হান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।