ইস্টার্ন ইউনিভার্সিটির নতুন উপাচার্য আবদুর রব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক আবদুর রব আগামী চার বছরের জন্য ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই নিয়োগ অনুমোদন করেন। অধ্যাপক আবদুর রব বেশ কিছু গ্রন্থ, প্রবন্ধ ও গবেষণাপত্র এর আগে ইস্টার্ন ইউনিভার্সিটির সহ-উপাচার্য, নর্থ সাউথ ইউনিভার্সিটির অধ্যাপক, দক্ষিণ এশীয় বিজনেস স্কুলসমূহের সংগঠন এএমডিআইএসএর প্রেসিডেন্টসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।