প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টার্ন ইউনিভার্সিটি (ইইউ) ২৯ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে গত রোববার। মেধাবী ও নিম্নবিত্ত শিক্ষার্থীদের মধ্যে নিজ তহবিল থেকে এই অর্থ দিয়ে থাকেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ইইউ ৩০ কোটিরও অধিক টাকা শিক্ষাবৃত্তি এবং আর্থিক সাহায্য প্রদান করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মোহাম্মদ আলী আজম, উপ-উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।