ইস্টার্ন ইউনিভার্সিটির সঙ্গে বাংলাদেশ বিমানের হলিডে উইংয়ের চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস্টার্ন ইউনিভার্সিটির সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হলিডে উইং ট্রাভেল শপ লিমিটেডের মধ্যে ২৮ আগস্ট একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ইস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ট্রাভেল শপ লিমিটেডে ইন্টার্ন করা, কম খরচে বিদেশ সফর, ভ্রমণ লোন, পার্ট টাইম বা ফুল টাইম চাকরিসহ বিভিন্ন সুযোগ পাবেন। এ সময় উপস্থিত ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুর রব, ট্রেজারার মো. সিদ্দীক হোসাইন, রেজিস্ট্রার আবুল বাশার খান, জনসংযোগ পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ, ক্যারিয়ার সার্ভিস ও আন্তর্জাতিক অফিসের প্রধান মো. জামাল উদ্দিন, ট্রাভেল শপের ব্যবস্থাপনা পরিচালক মো. সালাউদ্দিন, পরিচালক এস এম নাজমুল আনাম, সিনিয়র অপারেশনস ম্যানেজার জিয়াউর রহমান এবং সহকারী ম্যানেজার ফেরদৌস মো. যোবায়ের। বিজ্ঞপ্তি