ইস্টার্ন প্লাজায় অগ্নিকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাতিরপুলে গতকাল মঙ্গলবার বিপণিবিতান ইস্টার্ন প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল বেলা দুইটার দিকে ১০ তলার বিপণিবিতানটির নিচতলায় চলন্ত সিঁড়িসংলগ্ন স্থানে আগুন লাগে। এতে সিঁড়ির পাশে থাকা বিভিন্ন পুরোনো মালামালে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
পলাশী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বিপণিবিতান বন্ধ ছিল। তবে সেখানে বিভিন্ন তলায় ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। নিচতলায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে প্রায় ১০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।