ইস্টার্ন ব্যাংকের নতুন চেয়ারম্যান এম গাজীউল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজীউল হক ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সমপ্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাঁকে নির্বাচিত করা হয়।গাজীউল হক এর আগে ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইবিএলের চেয়ারম্যান ছিলেন। পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে আছেন দীর্ঘদিন ধরে।যুক্তরাজ্যের বার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেডে যোগদানের মাধ্যমে গাজীউল হক তাঁর পেশাজীবন শুরু করেন। কাজ করেছেন অ্যাকুয়াম্যারিন ও মার্স্ক বাংলাদেশ লিমিটেডে। বিজ্ঞপ্তি।