ইস্টার্ন ব্যাংকের সম্মাননা লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) গত ৩১ জুলাই সিঙ্গাপুরে আয়োজিত গ্লোবাল ব্র্যান্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে পুরস্কৃত হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইবিএল এই সম্মাননা লাভ করল। ইনোভেটিভ ব্র্যান্ডিংয়ের জন্য ইস্টার্ন ব্যাংককে এ বছর ‘ব্র্যান্ড রিভাইটালাইজেশন’ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। ওয়ার্ল্ড ব্র্যান্ড কংগ্রেস চলাকালে আনুষ্ঠানিকভাবে ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখারের হাতে পুরস্কারটি তুলে দেওয়া হয়। ওয়ার্ল্ড ব্যাংক কংগ্রেস প্রতিবছর বিশ্বের শীর্ষস্থানীয় ব্র্যান্ড, মার্কেটিং প্রতিষ্ঠান ও ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করে থাকে। এ বছর বিশ্বের ১০০টির বেশি শীর্ষ ব্র্যান্ডের পাঁচ শতাধিক পেশাজীবী কংগ্রেসে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।