ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট বছর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের হোল্ডিং ট্যাক্স পরিশোধ না করার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে দোকান মালিক সমিতি। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের আশপাশে আরও অনেক বিপণিবিতান রয়েছে, যারা হোল্ডিং ট্যাক্স দেয় না।সমিতির পক্ষ থেকে পাঠানো ব্যাখ্যায় বলা হয়, সাত বছর আগে ৩৫টি দোকান নিয়ে শুরু হয় এ কমপ্লেক্স। ২০০ গুদাম এবং ৭০০ দোকান রয়েছে বিপণিবিতানে। সে সময় সিটি করপোরেশন কর্তৃপক্ষ বিপণিবিতান পরিদর্শনে এসেছিল। কিন্তু দোকান মালিক সমিতি এখনো আবাসন কোম্পানির কাছ থেকে মার্কেট বুঝে নেয়নি। বিষয়টি তারা সিটি করপোরেশনকে জানিয়েছে। তবে দোকান মালিকদের হোল্ডিং ট্যাক্স দিতে উদ্বুদ্ধ করা হয়েছে।গত ৩১ অক্টোবর ‘আড়াই কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন ব্যবসায়ীরা’ শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের নাম ছিল।