ইস্টার্ন রিফাইনারিতে তিনটি তৈলাধার নির্মাণ হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্বালানি তেলের শোধনাগার রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের জন্য তিনটি তৈলাধার নির্মাণ করবে ওয়েস্টার্ন মেরিন সার্ভিসেস লিমিটেড। তিনটি তৈলাধার নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ৫০ কোটি টাকা। গত রোববার চট্টগ্রাম নগরের ইস্টার্ন রিফাইনারির কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত চুক্তি হয়। চুক্তিতে সই করেন ওয়েস্টার্ন মেরিনের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসেন এবং ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শামসুদ্দোহা। প্রতিটি তৈলাধারে ১৩ হাজার মেট্রিক টন জ্বালানি তেল সংরক্ষণ করা যাবে। আন্তর্জাতিক মান বজায় রেখে এ তৈলাধার নির্মাণ করা হবে। আগামী বছর এগুলো ইস্টার্ন রিফাইনারির কাছে হস্তান্তর করা হবে।