ইস্তফা দিয়েছেন নিম্নতম মজুরি বোর্ড চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনরত জ্যেষ্ঠ জেলা জজ ইকতেদার আহমেদ গতকাল সোমবার কার্যত ইস্তফা দিয়েছেন। কাগজপত্রে যদিও তিনি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ দেখিয়েছেন। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন মন্ত্রণালয় গত ২৬ অক্টোবর তাঁকে খুলনায় জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে বদলি করে। অন্যদিকে ২৮ অক্টোবর শ্রম মন্ত্রণালয় তাঁর বদলির আবেদন পুনর্বিবেচনার জন্য সুপারিশ করে। কিন্তু তা অগ্রাহ্য হলে তিনি ‘মানসিক যাতনা ও মর্মপীড়া’র কারণ দেখিয়ে অবসর নেন।