ইস্পাতের শ্রমিকেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠ ও প্লাইউডের তৈরি আসবাবপত্রের পাশাপাশি এখন জনপ্রিয় ইস্পাতের আসবাবপত্রও। মরিচা না পড়ায় এবং পানি সহনশীল হওয়ায় ইস্পাতের তৈরি আসবাবপত্র দীর্ঘমেয়াদি হয়। ফলে এসব ইস্পাতপণ্যের দিকে ঝুঁকছেন ক্রেতারা। চট্টগ্রামের এনায়েত বাজার এলাকায় আকার ও পণ্যভেদে ইস্পাতের আসবাবপত্র ৫ হাজার থেকে ১৫ হাজার টাকার মধ্যে পাওয়া যায়। চট্টগ্রাম বাটালি সড়কে রয়েছে বেশ কিছু কারখানা ও বিক্রয়কেন্দ্র। কারখানা ও বিক্রয়কেন্দ্রগুলো কর্মসংস্থানেরও সৃষ্টি করছে। ছবিগুলো সম্প্রতি এনায়েত বাজারে বাটালি সড়ক এলাকা থেকে তোলা।





