ইস্পাহানী ও খাস্তগীর স্কুলে আনন্দ-উল্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহিণী রোকন আরা সাত্তার মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেই ফেললেন। মেয়ে রুওয়াইদা রশীদের চোখও ছলছল। এই কান্না এসএসসিতে জিপিএ-৫ পাওয়ার আনন্দের। রুওয়াইদা বলল, ‘আমি জানতাম জিপিএ-৫ পাব। তবুও অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম স্যারের ঘোষণার জন্য।’গতকাল বৃহস্পতিবার শিক্ষকের ফলাফল ঘোষণা শুনে রুওয়াইদার মতো ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের কেউ কাঁদল, কেউ বা হাসল। শিক্ষার্থী-অভিভাবকদের কেউ কেউ মুঠোফোনে খুশির খবর স্বজনদের জানাতে ব্যস্ত হয়ে পড়ে। আবার নিজেদের কৃতিত্ব উদ্যাপন করল সহপাঠীদের সঙ্গে হাতে হাত মিলিয়ে।চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষার ফলাফলে তৃতীয় স্থানে রয়েছে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। গতবারও এই অবস্থান ছিল।এই বিদ্যালয় থেকে এবার ১০৮ জন পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। মানবিক বিভাগের ১০ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে।বিদ্যালেয়র প্রধান শিক্ষক মো. মাহবুবুল আলম চৌধুরী প্রথম আলোকে জানান, এই বিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ সব সময়ই বজায় ছিল। ছাত্রছাত্রীদের নিয়মিত উপস্থিতি, সঠিক সময়ে সিলেবাস শেষ, বেশি বেশি মডেল টেস্ট ও শ্রেণী পরীক্ষায় অংশগ্রহণই সাফল্যের মূল কারণ।ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়: চট্টগ্রাম বোর্ডে এবার সেরা তালিকার চতুর্থ স্থানে রয়েছে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এবার এ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়েছিল ৩৭১ জন। সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৬২ জন। গতবার এ বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল।এবার বিজ্ঞান বিভাগের ২১৭ জনের মধ্যে ১৯৬ জন, ব্যবসায় শিক্ষা বিভাগের ১২৮ জনের মধ্যে ৬৩ জন এবং মানবিক বিভাগের ২৬ জনের মধ্যে তিনজন জিপিএ-৫ পেয়েছে।তাই ফলাফল প্রকাশের পর থেকে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল কৃতী শিক্ষার্থীদের বাঁধভাঙা উল্লাস।ব্যবসায় শিক্ষা বিভাগের জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মরিয়ম জামিলা বলে, ইচ্ছে আছে মুহসীন কলেজে ভর্তি হওয়ার। এইচএসসিতেও এমন ভালো ফলাফেলের চেষ্টা থাকবে।বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাসমত জাহান বলেন, যত্ন ও নিয়মশৃঙ্খলার মধ্য দিয়ে পাঠদান, ছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টা এবং প্রতিযোগিতামূলক মানোভাবের কারণেই এমন ফলাফল এসেছে।