ইয়াঙ্গুনে সু চির সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের ইয়াঙ্গুনে গত শনিবার দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাঁরা বিশ্ববাসীর উদ্দেশে ‘শান্তি’র বার্তা প্রদর্শন করেন
মিয়ানমারের ইয়াঙ্গুনে গত শনিবার দেশটির নোবেলজয়ী নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেন ড. মুহাম্মদ ইউনূস। এ সময় তাঁরা বিশ্ববাসীর উদ্দেশে ‘শান্তি’র বার্তা প্রদর্শন করেন

শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চির সঙ্গে বৈঠক করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।মিয়ানমারের সাবেক রাজধানী ইয়াঙ্গুনে গত শনিবার তাঁদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সময় সময় তাঁরা ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসা থেকে শুরু করে গণমানুষের অর্থনীতি নিয়ে আলোচনা করেন।
তিন দিনের মিয়ানমার সফরে অধ্যাপক ইউনূস ইয়াঙ্গুনে পৌঁছান শনিবার। মিয়ানমারের ব্রিটিশ কাউন্সিলের আমন্ত্রণে এ সফরের সময় তিনি সু চি ছাড়াও সে দেশের সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেন।
ইয়াঙ্গুনে সু চির বাসভবনেই তাঁর সঙ্গে বৈঠক করেন অধ্যাপক ইউনূস। এ সময় তিনি বাংলাদেশে ক্ষুদ্রঋণ, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণসহ সামাজিক ব্যবসার বিষয়ে সু চিকে অবগত করেন।
অন্যদিকে অধ্যাপক ইউনূসের বিশ্বব্যাপী বিভিন্ন উদ্যোগের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন সু চি। একই সঙ্গে তিনি তাঁর নিজের এলাকায় গ্রামীণ সমাজের উন্নয়নে যেসব কাজ করছেন, তা উল্লেখ করেন। বিজ্ঞপ্তি।