ইয়াছিন বাহিনীর প্রধান গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকা থেকে ইয়াছিন বাহিনীর প্রধান মো. ইয়াছিনকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ১১টার দিকে ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। ইয়াছিন নোয়াখালী জেলার সেনবাগের মৃত শামছুল হকের ছেলে। তাঁর বিরুদ্ধে নগরের বায়েজিদ, হাটহাজারী ও সীতাকুণ্ড থানায় ডাকাতি ও ধর্ষণসহ ১৭টি মামলা আছে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামিউল আলম জানান, গত সোমবার রাতে বায়েজিদ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড থানায় সোপর্দ করে।