ইয়াজউদ্দিনের মরদেহ ঢাকায় আসছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজ উদ্দিন আহম্মেদের মরদেহ আজ বুধবার ঢাকায় আসছে। বিকেল চারটা ২৫ মিনিটে মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা। অধ্যাপক ইয়াজউদ্দিনের পরিবারের ঘনিষ্ঠ কামরুজ্জামান এই তথ্য জানিয়ে প্রথম আলোকে বলেন, আত্মীয়স্বজনদের দেখানোর জন্য মরদেহ বিমানবন্দর থেকে প্রথমে তাঁর গুলশানের বাসায় নেওয়া হবে। সেখান থেকে বারডেমের হিমঘরে রাখা হবে। কাল বৃহস্পতিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর প্রথম জানাজা হবে। বাদ আছর দ্বিতীয় জানাজা হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। পরে ওই দিনই তাঁর মরদেহ দাফন করা হবে।