ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী শহর থেকে ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে শহরের রহিমপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলম (৫০)। ঈশ্বরদী থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, গ্রেপ্তার আলম পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে সাতটি মাদকের মামলা রয়েছে।
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি