ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে গতকাল বৃহস্পতিবার সাড়ে চার হাজার ইয়াবা বড়িসহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার মজুমদার বলেন, গতকাল ভোরে পুলিশ পৌর এলাকার কুলালপাড়ার একটি বাড়ির সামনে রাস্তার ওপর থেকে সাড়ে চার হাজার ইয়াবা বড়ি উদ্ধার করে। এ সময় পৌর এলাকার জালিয়াপাড়ার বাসিন্দা নিজামুল হাসান, কুলালপাড়ার মুহিব উদ্দিন, মহেশখালী উপজেলার সাইফুল ইসলাম ও মো. জিহাদকে গ্রেপ্তার করা হয়। পরে গিয়াস উদ্দিন নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।