ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের লামার বাজারে অভিযান চালিয়ে সাড়ে ১৪ হাজার ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গত সোমবার রাতে সেখানকার হোটেল নিরিবিলিতে এই অভিযান চালানো হয়। এদিকে চট্টগ্রামের বাটালি রোড থেকে র‌্যাব সদস্যরা ১০০ বোতল ফেনসিডিলসহ বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে।টেকনাফ থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. কায়সার হামিদ (২৩) ও মো. সাইফুল ইসলাম (২০)। কায়সার হোটেল নিরিবিলির ব্যবস্থাপক। তাঁরা দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিলেন বলে র‌্যাব জানায়। উদ্ধার করা ইয়াবার দাম আনুমানিক ৫৮ লাখ টাকা বলে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে সোমবার রাতে বাটালি রোডের একটি বাসায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ মো. আলী হোসেন (৫৫) ও তাঁর মেয়ে নুর বেগমকে (২৮) গ্রেপ্তার করা হয়। তাঁরা এনায়েত বাজার, বাটালী রোডের ৫৩ নম্বর বাসার বাসিন্দা।