ইয়াবা ও ফেনসিডিলসহ ফতুল্লায় দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে র‌্যাব-১১ একটি দল ১০টি ইয়াবা বড়ি ও ২০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন দিদার হোসেন (৪৫) ও নুর আলম (৩২)। পুলিশ জানায়, শুক্রবার রাতে শহরের পশ্চিম মাসদাইর এলাকার দিদার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১০টি ইয়াবা বড়িসহ মাদক ব্যবসায়ী দিদার হোসেনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে র‌্যাবের অপর একটি দল শহরের আফাজনগর পুলিশ লাইনসংলগ্ন এলাকা থেকে নুর আলমকে (৩২) গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।