ইয়াবা ধ্বংস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিভর্তি বালতির মধ্যে ১ লাখ ১৯ হাজার ৮৬৫টি ইয়াবা বড়ি ঢেলে ধ্বংস করলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় জেলা পুলিশ লাইনে ওই ইয়াবা ধ্বংস করা হয়। এ সময় ফেনসিডিল, গাঁজা, মদ, বিয়ারসহ বিভিন্ন ধরনের ৫ কোটি ৩৫ লাখ ৬৩ হাজার ৭০০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়। গত ডিসেম্বর ও ২০ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেমায়েত উদ্দিন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহাদ বিন আমিন চৌধুরী, শুভ্রা চক্রবর্তী ও তারেক আজিজ, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন ও কোর্ট পরিদর্শক সুব্রত ব্যানার্জী।