প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে পানের আড়ালে ইয়াবা পাচারকালে ছয় হাজার ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন জিয়াউর রহমান ও মনির আহমেদ। গতকাল সোমবার ভোরে নগরের পাঁচলাইশ নাসিরাবাদ এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মেট্রো অঞ্চলের কর্মকর্তারা। মেট্রো অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা প্রথম আলোকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে টেকনাফ থেকে ঢাকায় যাওয়ার সময় পানবোঝাই একটি ট্রাক আটক করা হয়। ট্রাকটি তল্লাশি করে পানের ভাঁজে ভাঁজে থাকা ছয় হাজার ইয়াবা উদ্ধার করা হয়।