ইয়াবা বড়ি উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজিরপাড়া এলাকা থেকে গত রোববার দিবাগত রাতে ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবির) সদস্যরা। ৪২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, রাতে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান টেকনাফের নাজিরপাড়া এলাকা দিয়ে বাংলাদেশে আনা হবে—এমন খবরের ভিত্তিতে এলাকায় টহল জোরদার করা হয়। রাত দুইটার দিকে সন্দেহজনক গতিবিধির জন্য দুজন লোককে থামতে বলে টহল দল। এ সময় তারা একটি ব্যাগ ফেলে দৌঁড়ে পাশের গ্রামে ঢুকে পড়ে। ব্যাগটিতে ইয়াবা বড়ি পাওয়া যায়।