ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৩৯টি ইয়াবা বড়িসহ তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের গুলজানপাড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন মো. ফরহাদ, মো. আজিজুর রহমান ও মিজানুর রহমান।
সাতকানিয়া থানার এসআই ইয়াসির আরাফাত বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।