ইয়াবা বহনের দায়ে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দেওয়ানবাজার এলাকায় ইয়াবা বহন ও সেবনের দায়ে মোহাম্মদ আলী (৩৮) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে এই আদালত পরিচালনা করেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, মোহাম্মদ আলীকে তাঁর বাসার সামনে থেকে ১০টি ইয়াবা বড়িসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হলে আদালত তাঁকে এক বছর কারাদণ্ডের সাজা দেন।