ইয়াবা ব্যবসার দায়ে আটজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশ আপিল আদালত
পরিবেশ আপিল আদালত

নয় হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার আট আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার পরিবেশ আপিল আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্ত আটজন হলেন আলী জিন্নাহ, রওশন আক্তার রুবি, মো. সোহেল, হামিদুল ইসলাম, আলমগীর হোসেন, আরিফুল ইসলাম, শহিদুল হোসেন ও তরিকুল ইসলাম। এঁদের মধ্যে আলী জিন্নাহ ও মো. সোহেল আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা জামিনে মুক্তি পাওয়ার পর থেকে পলাতক।
আদালতের সরকারি কৌঁসুলি রেজাউল করিম প্রথম আলোকে বলেন, আটজনের মধ্যে তিনজনের ১২ বছরের কারাদণ্ড এবং অপর পাঁচজনের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

ওই আদালতের পেশকার মাসুদুর রহমান ভূঁইয়া বলেন, আলী জিন্নাহ, রওশন আক্তার ও আলমগীর হোসেনকে ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার প্রাথমিক বিবরণ থেকে জানা যায়, ২০১১ সালের ২৯ আগস্ট রাজধানীর পল্টন মডেল থানাধীন শান্তিনগর এলাকার একটি বাসা থেকে আলী জিন্নাহসহ অপর আসামিদের কাছ থেকে নয় হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে র‍্যাব-১। এ ঘটনায় র‍্যাব-১–এর ডিএডি আজিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। সেই মামলার তদন্ত শেষে ওই বছরের ২১ সেপ্টেম্বর এই আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন পুলিশ পরিদর্শক গোলাম সরোয়ার। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে আটজনের বিরুদ্ধে ২০১৪ সালের ৮ এপ্রিল বিচার শুরু করেন।