ইয়াবা ব্যবসায় ওষুধ কোম্পানির প্রতিনিধি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়া উপজেলার ডুলাহাজারা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে গত শনিবার বিকেলে সাইফুল ইসলাম (৩৪) নামে এক ওষুধ কোম্পানির প্রতিনিধিকে দেড় হাজার ইয়াবা বড়িসহ গ্রেপ্তার করে র্যাব। সাইফুল ইসলাম একটি ওষুধ কোম্পানির টেকনাফের এরিয়া ম্যনেজার।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক এএসপি মো. সোহেল মাহমুদ বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল দীর্ঘদিন ধরে ওষুধ বিপণনের আড়ালে কিছু লোক ইয়াবা ব্যবসা করছে। এর পর থেকে আমরা কিছু লোককে টার্গেট করে অনুসন্ধান শুরু করি। গত শনিবার ক্রেতা সেজে সাইফুল ইসলামের কাছ থেকে ইয়াবা বড়ি কিনতে গেলে র্যারের জালে ধরা পড়েন তিনি। এ সময় তার কাছ থেকে দেড় হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর বলেন, সাইফুল টেকনাফে একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিল। সেখান থেকে চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা পাচার করত। গত শনিবার র্যাব তাকে গ্রেপ্তার করে পুলিশে সোর্পদ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।