ইয়াবা ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে আবদুল হাকিম (২২) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন এ সাজা দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানায়, বিকেল চারটার দিকে হ্নীলা ইউনিয়নের খারাংখালী এলাকা থেকে ৪৫টি ইয়াবা বড়িসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) জওয়ানেরা হাকিমকে আটক করে। তিনি হ্নীলা ইউনিয়নের মহেশখালীয়াপাড়া বাসিন্দা কালা মিয়ার ছেলে।
জানতে চাইলে শাহ মোজাহিদ উদ্দিন জানান, ভ্রাম্যমাণ আদালত হাকিমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে আগামীকাল শনিবার সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হবে।