ইয়াবা ব্যবসায়ীকে নয় মাসের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে ইয়াবা বড়ি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত মেহেদি হাসান (২৫) নামে এক যুবককে নয় মাসের কারাদণ্ড দিয়েছেন। গতকাল বুধবার রাতে নগরের মৌচাক মোড় থেকে ১৮টি ইয়াবা বড়িসহ মেহেদিকে গ্রেপ্তার করা হয়। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রমনা থানার একদল পুলিশ মৌচাক এলাকার মৌচাক টাওয়ারের সামনে থেকে ১৮টি ইয়াবা বড়িসহ মেহেদিকে গ্রেপ্তার করে রমনা থানায় নিয়ে আসে। মেহিদি ইয়াবা নিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছিলেন বলে স্বীকার করেছেন। খবর পেয়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাঁকে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা দিতে না পারায় তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। ওসি জানান, কারাদণ্ড দেওয়ার পর ইয়াবা ব্যবসায়ী মেহেদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। মেহেদি তেজগাঁওয়ের রসুলবাগে ভাড়া বাসায় থাকতেন।