ইয়াবা বড়ি আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সীমান্তবর্তী গ্রাম লক্ষ্মীপুর থেকে বিডিআরের সদস্যরা ৬০ হাজার ইয়াবা বড়ি, ২৫০ বোতল ফেনসিডিল এবং ১০০ বোতল হুইস্কি আটক করেছেন।আটক দ্রব্যের আনুমানিক মূল্য তিন কোটি চার লাখ ২৫ হাজার টাকা। গত রোববার রাত সাড়ে ১০টায় ৩৩ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যায়। বিডিআরের অধিনায়ক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।