ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চর আজিমপুর গ্রামে গতকাল একটি বাড়িতে অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। এরপর ওই বাড়ি থেকে ইয়াবার ৪০০টি বড়ি উদ্ধার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, চর আজিমপুর গ্রামের ইমরান দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছেন। খবর পেয়ে গতকাল দুপুরে তাঁর বাড়িতে অভিযান চালান অধিদপ্তরের লোকজন। এ সময় তাঁদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ইমরান। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৪০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।