ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফের চৌধুরীপাড়াসংলগ্ন নাফ নদী থেকে গতকাল রোববার ১১ হাজার ৬৫৮টি ইয়াবা বড়ি ও একটি নৌকাসহ এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি। ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান প্রথম আলোকে বলেন, নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা বড়ির একটি বড় চালান পাচারের কথা তাঁরা জানতে পারেন। তিনি বলেন, গতকাল সকাল ১০টার দিকে নাফ নদীতে একটি কাঠের নৌকা দেখে সন্দেহ হলে বিজিবির জওয়ানেরা সেটিকে থামার সংকেত দেন। কিন্তু নৌকাটি সংকেত অমান্য করে উপজেলার হ্নীলা ইউনিয়নের মাঝরদিয়ায় দিকে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবির জওয়ানেরা ধাওয়া করে নৌকাসহ একজনকে আটক করেন। পরে নৌকায় তল্লাশি করে ১১ হাজার ৬৫৮টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।